শিরোনাম
ঢাকা অফিস : | ০৯:০৭ পিএম, ২০২৪-১০-০৩
ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ তৃণমূল মানুষের কাঙ্ক্ষিত ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম দুর্নীতি ও হয়রানিমুক্ত করার আহ্বান জানিয়েছেন।
নবনিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের ভূমি মন্ত্রণালয়ে যোগদান ও মন্ত্রণালয়ের বদলিকৃত সচিব মো. খলিলুর রহমানের বিদায় উপলক্ষে আজ এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি সরকার দু’বছরের জন্য সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮৫ ব্যাচের একজন সৎ ও চৌকস কর্মকর্তা।
ভূমি উপদেষ্টা বলেন, ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকান্ড নিয়ে অনেক নেতিবাচক তথ্য পাওয়া যায়। এ দুর্নাম ঘুচিয়ে তৃণমূল মানুষের কাক্সিক্ষত ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব তার অভিজ্ঞতা, কর্ম প্রয়াস ও পেশাদারিত্বের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোতে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি সাধনে ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি বিদায়ী সচিবকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভবিষ্যত জীবনের সফলতা কামনা করেন।
সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভূমি আপীল বোর্ডের চেয়াম্যান মুহম্মদ ইব্রাহিম, মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited